ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল নারীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১৯ আগস্ট ২০২৩
বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল নারীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বুলু মিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোমেনা। এ সময় শেরপুর থেকে নন্দীগ্রামের দিকে যাওয়া এক অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। তখনই চালক অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে মোমেনাকে ধাক্কা দেন। এতে মোমেনা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!