গ্রেফতারকৃতরা হলেন, বি-বাড়িয়া জেলা সদরের ঘাটুরা গ্রামের নূর আলম ও পিকআপ চালক একই জেলা সদরের সুহিলপুর গ্রামের আলাউদ্দিন।
র্যাব জানায়, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার কালিন এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কের ওপর চেকপোস্ট বসায়।
.png)
এ সময় একটি পিকআপ আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে নগদ ৮০০ টাকাসহ নূর আলম ও পিকআপ চালক আলাউদ্দিনকে গ্রেফতরা করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।
কমান্ডার লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতার নূর আলামের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলা সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। রাতেই তাদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।