রোববার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মো. শরীফ উদ্দিন ওরফে হৃদয় কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে একা বের হন ভুক্তভোগী গৃহবধূ। এ সুযোগে হৃদয় তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টা চালান হৃদয়। পরে গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হৃদয় পালিয়ে যান।
.png)
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী জানান বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামিকে গ্রেফতার করে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।