[ দেশজুড়ে ]
খাটের নিচে মিলল গাঁজা, ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ স্বাধীন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে কলোনির বাসিন্দা।
সোমবার দুপুরে তাকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়ায় পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রোববার রাতে স্বাধীনের ঘরে অভিযান চালানো হয়। এক পর্যায়ে তার বসতঘরের খাটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, স্বধীন পুলিশের অভিযান থেকে বাঁচতে নিজ বসতঘরের খাটের নিচে গাঁজা লুকিয়ে রাখেন। তার বিরুদ্ধে মাদক আইনে মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!