ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে সড়কে চলন্ত অটোরিকশায় আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ২২ আগস্ট ২০২৩
কিশোরগঞ্জে সড়কে চলন্ত অটোরিকশায় আগুন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে গেছে, সকালে কিশোরগঞ্জ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় হঠাৎ অটোরিকশায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!