[ দেশজুড়ে ]
মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে অজিদ কুমার দাস নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত অজিদ কুমার দাস কালিহাতীতে উপজেলার এলেঙ্গা গ্রামের নিশিকান্ত দাসের ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের সামনে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড দেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন।
.png)
নাহিদ হোসেন জানান, এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের সামনে থেকে মাদক সেবনের দায়ে অজিদ কুমার দাস নামের একজনকে পুলিশ আটক করে। তাদের অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আটককৃত অজিদের কাছ থেকে দেশি মদ, হেরোইন ও ইয়াবা সেবনের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায়। পরে তাকে মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!