মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন মিয়া রংপুর সদর উপজেলার কিশামাত খালেয়া পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ সদর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় রংপুরের গংগাচড়া মডেল থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. লিমন মিয়া ওরফে ওসমানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)