ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বহুতল ভবনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ২৩ আগস্ট ২০২৩
নারায়ণগঞ্জে বহুতল ভবনে আগুন
ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠ এলাকার একটি বহুতল ভবনের উপরের তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার সকালে বালুর মাঠের প্যারাডাইস ক্যাবল (এম্পায়ার) বিল্ডিংয়ের ১৪ তলার উপরে থাকা একটি টিন শেডের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই ১৪ তলার উপরে অনেক ধোঁয়া দেখা যায়। এতে আশপাশের ভবনে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদুর রহমান বলেন, একটি ভবনের ১৪ তলার উপরে থাকা গোডাউনে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বলতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!