গ্রেফতারকৃত মো. সামু মিয়া (২৭) ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মৃত মজলু মিয়ার ছেলে।
সূত্র জানায় বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সামু মিয়াকে গ্রেফতার করে ডিবি। প্রাথমিক জিজ্ঞেসাবাদে অভিযুক্ত সামু মিয়া স্বীকার করেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিলেন। পরে শুক্রবার ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
.png)