[ দেশজুড়ে ]
ফুলগাজীতে টাপেন্ডাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফাইল ছবি
ফেনীর ফুলগাজীতে ৭০ পিস নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ ফয়েজ আহমেদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগষ্ট) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাশুড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফয়েজ আহমেদকে বাশুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার এসআই সালাউদ্দিন রাসেদ বলেন, ইয়াবার বিপরীতে মাদক ব্যবসায়ীরা এখন নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি শুরু করেছে। তার বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!