শুক্রবার দুপুরে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুম্পা সাঁতারপাড়া এলাকার সুলতান মিয়ার মেয়ে এবং রাদিয়া একই এলাকার রায়হান মিয়ার মেয়ে।
জানা যায়, দুপুরে রুম্পা ও রাদিয়া বাড়ির পাশে খেলতে যায়। কিছুক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে রুম্পাকে ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে রুম্পা ও রাদিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, ঐ দুই শিশু সাঁতার জানতো না। পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে।