ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে সাপের ছোবলের পর ঝাড়ফুঁক, ভোরে নিথর স্কুলছাত্রী

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৭:০৪, ২৫ আগস্ট ২০২৩
রাতে সাপের ছোবলের পর ঝাড়ফুঁক, ভোরে নিথর স্কুলছাত্রী
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপ‌জেলায় সাপের ছোবলে মুক্তাকিনা খাতুন ঐশী নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়ে‌ছে।

শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি ‌বিভা‌গের ‌চি‌কিৎসক ঐশীকে মৃত ঘোষণা করনে। এর আগে, বৃহস্প‌তিবার রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপ‌জেলার জামজামি ইউনিয়নের হাটখোলা পাঁচলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ঐশী একই গ্রামের শরফিুল ইসলামের মে‌য়ে।

জানা যায়, বৃহস্প‌তিবার রাতে ঐশী নিজ ঘরে ঘুমি‌য়ে‌ছিল। সাড়ে ১১টার দিকে তা‌কে সাপ তাকে ছোবল দেয়। পরে প‌রিবা‌রের লোকজন তা‌কে ক‌বিরাজের কাছে নেন। ঐ‌শীর নানা ক‌বিরাজ আজব আলীসহ কয়েকজন মিলে ঝাড়ফুঁক করতে থাকেন। তবে একপর্যা‌য়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। শুক্রবার ভো‌রে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নিলে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

Advertisement

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!