[ দেশজুড়ে ]
শ্যামনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিলে গরুর জন্য ঘাস কাটাতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুস সাত্তার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. আব্দুস সাত্তার একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে গরুর ঘাস কাটার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলে যান আব্দুস সাত্তার। এ সময় বজ্রপাতে আব্দুস সাত্তারের মৃত্যু হয়।
.png)
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!