[ দেশজুড়ে ]
মেয়েকে অনৈতিক প্রস্তাব, ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যা
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় মতিয়ার রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। শনিবার সকালে জীবননগর উপজেলার দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান জীবননগর উপজেলার দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই মেয়েকে অনৈতিক প্রস্তাব দিলে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়।
.png)
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, আমরা অভিযুক্ত মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!