ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা থেকে অপহরণের পর চট্টগ্রামে এনে কিশোরকে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ২৬ আগস্ট ২০২৩
ঢাকা থেকে অপহরণের পর চট্টগ্রামে এনে কিশোরকে হত্যা
ফাইল ছবি

ঢাকা থেকে অপহরণের পর চট্টগ্রামে এনে নূরনবী (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিকের ১০ নম্বর সড়কের একটি বন্ধ গ্যারেজ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, ঢাকার যাত্রাবাড়ী থেকে নূরনবীকে অপহরণ করা হয়। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে গত শনিবার অপহরণকারীরা মোবাইলে একটি ভিডিও বার্তাও পাঠায়। মুক্তিপণ না পেয়ে নূরনবীকে হত্যা করা হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল দুপুরে হিলভিউ আবাসিকের ১০ নম্বর সড়কের একটি গ্যারেজের সামনের সড়কে নূরনবীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরে রাতে নূরনবীর পরিচয় শনাক্ত হয়। মরদেহটির মাথা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

Advertisement

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা গতকাল রাতে জানান, নূরনবীর বাসা ঢাকায়। গত শুক্রবার সে ও বেলাল নামে তার এক বন্ধু বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। গতকাল দুপুরে হিলভিউ আবাসিক এলাকার একটি গ্যারেজের সামনে থেকে নূরনবীর মরদেহ উদ্ধার করা হয়। বেলালকে এখনো পাওয়া যায়নি। 

ওসি আরো বলেন, নূরনবীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!