শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। এর আগে, শুক্রবার রাতে পীরগঞ্জ পৌরশহরের যৌদ্দপীর গোরস্তানে এ ঘটনা ঘটে।
জানা যায়, যৌদ্দপীর গোরস্তানে শুক্রবার রাতে কে বা কারা নয়টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঐ কবর স্থানে ভিড় জমান।
.png)
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, বেশ কিছু পুরাতন কবরের মাটি খোঁড়া দেওয়া অবস্থায় রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত বছরের ২৯ আগস্ট ঐ গোরস্থানে ১৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।