ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩
পারিবারিক কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে রাতের আঁধারে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পথচারীরা দেখতে পান উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের আরফান আলী ও গিয়ার উদ্দিনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

আরফান আলী জানান, প্রায় ৯ বছর আগে তার মা মানিকজান মারা যান। তাছাড়া তার ভাই আলাল উদ্দিন ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান। এছাড়া প্রতিবেশী গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন। সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে চারটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

Advertisement

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে কঙ্কাল চুরির ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!