ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ৯ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ২৭ আগস্ট ২০২৩
মুন্সীগঞ্জে ৯ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আল-মামুন মোল্লাকে দীর্ঘ ৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি হত্যা মামলার আসামি।

শনিবার রাতে উপজেলার কুন্ডের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল আলিম মোল্লার ছেলে।

টঙ্গিবাড়ী থানার এসআই আল মামুন জানান, ২০১৪ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আল-মামুন মোল্লা দীর্ঘ ৯ বছর পালিয়ে ছিলেন। তাকে অভিযান চালিয়ে উপজেলার কুন্ডেরবাজার এলাকা থেকে শনিবার রাত আড়াইটার দিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি রাজিব খান জানান, ২০১৪ সালে একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে দু’জন জেল খেটে জামিনে বের হয়েছেন। একজন কারগারে আছেন। আল-মামুন মোল্লাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে। অপর আরেকজন দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!