ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিস বিলকে কেন্দ্র করে হত্যা, আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৭ আগস্ট ২০২৩
ডিস বিলকে কেন্দ্র করে হত্যা, আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে ডিস বিলকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি সৌরভ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। রোববার ভোরে শেরপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুর দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

জানা গেছে, ঘটনার দিন গত ১৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে সৌরভ হোসেন এক মাসের বকেয়া ডিস বিল বাবদ ৩০০ টাকা চান নিহত হাফিজুর রহমানের কাছে। এ সময় তিনি ২০০ টাকা দিয়ে বাকি ১০০ টাকা আগামীকাল (১৪ আগস্ট) দিতে চান।

Advertisement

পরদিন সৌরভ হোসেন সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করলে হাফিজুর রহমান ঘুম থেকে উঠে তার মেয়ে হাবিবার কাছে ৫০০ টাকা দিয়ে সৌরভ হোসেনের কাছে পাঠালে তিনি ১০০ টাকার পরিবর্তে ২০০ টাকা রেখে দেন।

এই অতিরিক্ত টাকা নেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাফিজুর রহমানকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মারতে থাকেন সৌরভ হোসেন। এতে হাফিজুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী কল্পনা বেগম বাদী হয়ে জামালপুর জেলার সদর থানায় হত্যা মামলা রুজু করলে আসামি গা ঢাকা দেন।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে রোববার ভোররাতে শেরপুর জেলা সদর তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!