ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৭, ২৮ আগস্ট ২০২৩
স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ করলেন স্বামী
ফাইল ফটো

শনিবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামে রিপা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রিপার স্বামী শাহ আলম তাড়াইল থানায় আত্মসমর্পণ করেন। গৃহবধূ রিপা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের মাওক্কার বন্দের ফিরোজ মিয়ার মেয়ে। রিপার পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে রিপাকে হত্যা করা হয়েছে। 

আরো জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী শাহ আলম ও রিপা আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত শুক্রবারও (২৫ আগস্ট) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রিপা আক্তারের পেটে জোরে লাথি দেন শাহ আলম। এতে অসুস্থ হয়ে পড়েন রিপা। অথচ চিকিৎসার জন্য তাকে কোথাও নিয়ে যায়নি। 

Advertisement

শনিবার রাতে মারা যান রিপা। ঘটনার পর স্বামী শাহ আলমসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। দাম্পত্য জীবনে তাদের ৪ ও ২ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে।

রিপা আক্তারের বাবা ফিরোজ মিয়া জানান, দীর্ঘদিন যাবত আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে শাহ আলম ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে আমার মেয়ের পেটে কয়েকটি লাথি দেয় তার স্বামী। এতে রিপা অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়নি। মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।

তাড়াইল থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে রিপা আক্তারের স্বামী শাহ আলম রোববার দুপুরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!