ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শীতলক্ষ্যা নদীতে ভাসছিল ২ শিশুর মরদেহ
নারায়ণগঞ্জ বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়মনসিংহ পট্টি সংলগ্ন ঐ নদীর কচুরিপনা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার সকালে খেলাধুলা করতে তারা বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। মৃত বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজি বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজির ছেলে ও ইসমাইল পার্শ্ববর্তী বাদল কাজির বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।
জানা গেছে, রোববার সকালে ঐ দুই শিশু বাড়িতে থেকে বের হয়। তারা দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
নৌ থানার পুলিশ পরিদর্শক সাঈদুল ইসলাম জানান, সোমবার সকালে ময়মনসিংহ পট্টি সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এক শিশুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এক শিশুর লাশ উদ্ধার করে।
এরপর আরো জানতে পারে তার সঙ্গে থাকা অপর এক শিশু নিখোঁজ রয়েছে। পরে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তল্লাশি করে অপর শিশুর মৃতদেহ উদ্ধার করেন।