ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি শিকার, ২ জন কারাগারে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ২৯ আগস্ট ২০২৩
সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি শিকার, ২ জন কারাগারে
ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরার সময় দুইজনকে গ্রেফতার করেছে কয়রা থানা পুলিশ। পরে ১৩ মণ চিংড়ি জব্দ করা হয়।

সোমবার (২৮ আগস্ট) খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।  

Advertisement

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ৯ বস্তা ও ৩ ক্যারেটে রাখা মাছসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে অন্যরা নদীতে পালিয়ে যান। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!