ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২, ২৯ আগস্ট ২০২৩
স্কুলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতার হাসান মোল্লা

মাগুরার শ্রীপুরে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে হাসান মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৮ আগস্ট) ভোরে যশোরের শার্শা উপজেলার আহআঁচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান মোল্লা মাগুরার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মাগুরার শ্রীপুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন হাসান মোল্লা। গত ৯ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে হাসান মোল্লা তার সহযোগীদের সহায়তায় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। পরে ওই ছাত্রীকে তার বাবা-মা ও আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধারে ব্যর্থ হন।

Advertisement

এরপর ওই ছাত্রীর মা গত ৭ আগস্ট মাগুরার শ্রীপুর থানায় এ ঘটনায় একটি মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে যশোরের শার্শা উপজেলার আহআঁচড়া এলাকা থেকে হাসান মোল্লাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভিকটিমকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও জানান, অপহৃত ভিকটিমকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!