মঙ্গলবার দুপুরে জেলার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আল আমিন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের আবুয়াল খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসুল।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে ৯ মে দিবাগত রাত ৮টার দিকে নলছিটি উপজেলা দপদপিয়া চৌমাথায় ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানের সামনে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এ সময় আল আমিনকে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে র্যাব।
এ ঘটনায় তার বিরুদ্ধে র্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে ঐ রাতেই নলছিটি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোলায়মান তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন।