ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২৯ আগস্ট ২০২৩
নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ার পাংখারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলফু শেখের ছেলে দলিল লেখক সাহেব আলী ওরফে বরকত শেখ (৫৬) খুন হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। 

এদিকে এ ঘটনার খবর শুনে প্রতিপক্ষ গ্রুপের কেরামত মোল্যা ওরফে কুমি (৭০) হার্ট অ্যাটাকে সন্ধ্যা ৬টার দিকে মারা যান। 

জানা গেছে, ইতনা ইউপির পাংখারচর গ্রামে একটি জমির মালিকানা নিয়ে বরকত শেখের সঙ্গে প্রতিপক্ষ মো. রকি মিয়ার বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে  বিরোধপূর্ণ জমি নিয়ে পাংখারচর চৌরাস্তা বাজারে একটি সালিশ বসলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কেরামতের মোল্যার ছেলে রকি মোল্যা ও নেপালের নেতৃত্বে তাদের দলবল নিয়ে বরকত শেখকে দেশী অস্ত্র নিয়ে মাথায় আঘাত করলে বরকত গুরুতর আহত হন। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। এদিকে মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষ রকির বাবা কেরামত হার্ট অ্যাটাক করলে সন্ধ্যায় মারা যান।

Advertisement

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িতরা পালিয়ে যায়। পাংখারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!