ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৩০ আগস্ট ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

৭ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর ফাঁড়ি পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার পিরোজপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আলাহামদু (২৭) একই গ্রামের হঠাৎপাড়ার মৃত প্রভাস বিশ্বাসের ছেলে শ্রী রবিন কুমার বিশ্বাস (৪৫) ও আব্দুস সাত্তার মোল্ল্যার ছেলে ডাবলু মোল্ল্যা (৩৫)।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে একই উপজেলার আশরাফপুর জামতলার মোড় নামক স্থানে ইজিবাইক চেক করে ৭ গ্রাম হেরোইনসহ ওই তিনজনকে গ্রেফতার করে সাহেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই বিকাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ।

Advertisement

এসআই বিকাশ চন্দ্র বলেন, রাত ২টার দিকে আশরাফপুর গ্রামের জামতলার মোড় নামক স্থানে টহল পুলিশের সামনে দিয়ে ইজিবাইকে চড়ে তিন মাদক ব্যবসায়ী যাচ্ছিলেন। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের গ্রেফতার করে পকেট থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

হেরোইন উদ্ধারের ঘটনায় মাদক আইনে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!