[ দেশজুড়ে ]
ভৈরবে মার্কেটের সামনে গাঁজা বিক্রি, মাদক ব্যবসায়ী ধরা
ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরব থেকে দুই কেজি গাঁজাসহ মো. মুকুল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
সোমবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের ৬নং ওয়ার্ড লক্ষীপুর পাদুকা মার্কেটের সামনে থেকে গাঁজা বিক্রির সময় তাকে আটক করে ডিবি। আটক মো. মুকুল (২৯) নেত্রকোণা জেলার সদর উপজেলার দুই আনি দুধখোরা এলাকার মো. কামালের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানায়, জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে এসআই (নিরস্ত্র) মো. জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!