[ দেশজুড়ে ]
ধামইরহাটে ১৩০ টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর ধামইরহাটে ১৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল রানা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার মঙ্গলবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পেচুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
বুধবার সকাল ৮টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩০ পিস ট্যাপেন্টাডলসহ সোহেল রানাকে আটক করা হয়।
সোহেল রানা দীর্ঘদিন যাবত কৌশলে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল জয়পুরহাট ও নওগাঁর জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিলেন। পরবর্তীতে আসামির বিরুদ্ধে মাদক আইনে ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদক ব্যবসায়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!