বুধবার সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১২ কোম্পানির কমান্ডার আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উল্লাপাড়ার লাহেড়ী মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা ছিলো।
.png)
তিনি আরও জানান, গ্রেফতার মজিদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। এ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনকে লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে ভালো কাজ দেওয়ার কথা বলে নিয়ে যান। পরে এসব লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি, মারপিট করে তাদের অত্যাচার করতে থাকেন।
তাদের অত্যাচারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে দিয়ে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করতেন। এ চক্রটির দাবি, টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করতেন। গ্রেফতার মজিদকে থানায় হস্তান্তর করা হয়েছে।