খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধরের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১৪টি কার্টনে ৯২৫ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। একজন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের হরেন্দ্র লাল দেবের ছেলে সরন দেব (৪২) ও অন্যজন খাগড়াছড়ির সদরস্থ উত্তর গঞ্জপাড়ার ফুল মিয়ার ছেলে মো. রাজু (২৩)।
.png)
খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, মাদকের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।