ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচতলার ছাদ থেকে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৬, ৩০ আগস্ট ২০২৩
পাঁচতলার ছাদ থেকে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
ফাইল ছবি

যশোরের মণিরামপুরে পাঁচতলা একটি ভবনের মাদরাসার ছাদ থেকে পড়ে অহিদুজ্জামান সাদ নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার দারুল উলুম ইলাহী বখ্শ মাদরাসায় এ ঘটনা ঘটে।

বুধবার ঢাকা পুলিশ লাইন্স প্রশান্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদ মারা যায়। সে উপজেলার টেংরামারি গ্রামের আবুল কালামের ছেলে।

মাদরাসার মুহতামিম মুফতি ইয়ামিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সে ওই মাদরাসার নজরানা শাখার শিক্ষার্থী ছিল। মঙ্গলবার দুপুরে খাবার শেষে কখন ছাদে উঠেছে তা কেউ জানে না। এরমধ্যে ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই ঢাকা পুলিশ লাইন্স প্রশান্তি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, বিষয়টি সন্ধ্যায় শুনেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!