[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু
প্রতীকী ছবি
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন।
মৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস। তিন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে।
.png)
এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!