ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে মিলল দেড় কেজি কোকেন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৩১ আগস্ট ২০২৩
ট্রেনে মিলল দেড় কেজি কোকেন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ কেজি ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। পরে এ বিষয়ে স্থানীয় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!