ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশে পাচারের চেষ্টা, শপিং ব্যাগ থেকে উদ্ধার তক্ষক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ৩০ আগস্ট ২০২৩
বিদেশে পাচারের চেষ্টা, শপিং ব্যাগ থেকে উদ্ধার তক্ষক
তক্ষক -ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা পৌরসভার জমাদারপাড়া এলাকায় বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া বিকেলে তক্ষকটি বন বিভাগের বাঁশবাগানে অবমুক্ত করা হয়।

আটককৃতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া কাজীপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে গোলাম মোস্তফা গোলাপ (৫৩) ও আটোয়ারী উপজেলার ভুজারিপাড়া এলাকার মনিন্দ্রনাথের ছেলে পিজুষ সরকার (৪২)।

Advertisement

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিকে বোদা পৌরসভার জমাদারপাড়া এলাকায় গোলাম মোস্তফা ও পিজুষ সরকার তক্ষক নিয়ে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে তক্ষক উদ্ধার করা হয়। তক্ষকটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের উপস্থিতিতে সামাজিক বন বিভাগ পঞ্চগড় কার্যালয় চত্বরের বাঁশ বাগানে তক্ষকটি অবমুক্ত করা হয়। এ সময় সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের রেঞ্জ কর্মকর্তা মধুসূধন বর্মনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!