ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ লাখ টাকার দুটি তক্ষকসহ গ্রেফতার ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১৪ জুন ২০২৩
২০ লাখ টাকার দুটি তক্ষকসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় দুই তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে ফুলপুর থানাধীন গড়পরারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- জেলার ফুলপুর থানাধীন গড়পরারী এলাকার মৃত শামসুল হকের ছেলে এনামুল হক (৪৫) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে রিপন মিয়া (৩০)।

Advertisement

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করে দুটি তক্ষক জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, তক্ষকগুলো তারা সিলেট থেকে সংগ্রহ করেছিলেন। দুটি তক্ষকের দাম ২০ লাখ টাকা। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!