মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের শেখ ফরিদের ছেলে মনির হোসেন, শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আজমত আলীর ছেলে মোশারফ হোসেন এবং সদর উপজেলার মুন্সিরচর গ্রামের আলমাছ শেখের ছেলে সাইফুল ইসলাম।
জানা যায়, পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের ইসহাকের ছেলে আবদুল মালেকের বাড়িতে বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা করার জন্য তিন ব্যক্তি একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মনির হোসেন, মোশারফ হোসেন ও সাইফুল ইসলামকে একটি জীবিত তক্ষকসহ গ্রেফতার করা হয়।
.png)
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।