[ দেশজুড়ে ]
রাজশাহীতে নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে শহিদুল ইসলাম (৪০) নামে এক নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।
এ সময় আসামির বাড়ি তল্লাশি করে খাটের নিচ থেকে ১ লাখ ৩১ হাজার ১০ টাকার নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করে র্যাব-৫।
শুক্রবার র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
গ্রেফতার ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি মূলত এই প্রতারণার মাধ্যমেই জীবিকা-নির্বাহ করে আসছিলেন বলে জানা গেছে। আসামি বাঘা উপজেলার বলিহার বেতীপাড়ার নুর মোহাম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার বলিহার বেতীপাড়ায় এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে বাঘা থানায় প্রতারণা মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!