ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ ধরা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ৩০ আগস্ট ২০২৩
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ ধরা
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১ কেজি ৪০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা।

বুধবার র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সন্ধ্যায় গোদাগাড়ীর বালিয়াঘাট্টা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার উদ্ধার করা হয়। মেহেদীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে মেহেদী অটোরিকশায় চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!