[ দেশজুড়ে ]
রামেকে ২৪ ঘণ্টায় ৩০ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের ভর্তি তালিকা দীর্ঘ হচ্ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত রামেকে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
রামেকে বর্তমানে মোট ৮৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে রাজশাহীর স্থানীয় ৫৭ জন। ২৪ ঘণ্টায় ২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার জন ব্যক্তি হাসপাতাল থেকে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০৮ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গুরোগী বাড়ছেই। বিশেষায়িত টিম এখানে কাজ করছে। তবে রোগী অব্যহতভাবে বাড়তে থাকলে হিমশিম খেতে হয়। আর ডেঙ্গুর সংক্রমণ যেন না বাড়ে সেদিকে সংশ্লিষ্ট সকলকে যেমন নজরদারি বাড়াতে হবে, তেমনি সকলকে সতর্কও থাকতে হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!