ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ‘এমভি অ্যাস্পেন’

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২ সেপ্টেম্বর ২০২৩
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ‘এমভি অ্যাস্পেন’
মোংলা বন্দর- ফাইল ফটো

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে এমভি অ্যাস্পেন নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। শনিবার সকাল ১০টায় জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙ্গর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৯ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর ছেড়ে আসে। চট্টগ্রাম বন্দরে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা খালাস করে। এরপর লাইটারযোগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়। বাকি ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে শনিবার মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙ্গর করে এমভি অ্যাস্পেন। হারবাড়িয়া থেকে কয়লা খালাস করে  লাইটারযোগে তাপ বিদ্যুকেন্দ্রের জেটিতে পৌঁছানো হবে।

এর আগে, গত ২৮ আগস্ট একটি বাণিজ্যিক জাহাজ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের এসেছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!