রোববার সকালে পুলিশ দর্শনার আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- দর্শনার মদনা গ্রামের উত্তরপাড়ার খালিদ হোসেন, তার স্ত্রী সাজেদা খাতুন ও জয়নগর গ্রামের প্রথমপাড়ার আমিন।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, প্রেমের ফাঁদে ফেলে প্রতারক চক্র শনিবার সকালে দর্শনা ঘুঘুডাঙ্গা গ্রামের বাবুর ভাড়া বাসায় ডেকে নেয় দোস্ত গ্রামের সুমন বিশ্বাসকে। ঘরে প্রবেশের পরই সুমন বিশ্বাসকে আটকে তার অশ্লীল ছবি তোলা হয়। এরপর ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা দাবি করে চক্রটি। তিনি ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে এসে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
.png)
দর্শনা থানার এসআই ফাহিম হোসেন রোববার আলাদা স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।