[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে যুবদল নেতা গ্রেফতার
ফাইল ফটো
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ পুলিশ।
রোববার সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার গোদনাইল ধনকুন্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
ওসি গোলাম মোস্তফা জানান, মমতাজের বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানা থাকায় শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!