ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় নৌকাডুবি, কৃষক নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ৪ সেপ্টেম্বর ২০২৩
পদ্মায় নৌকাডুবি, কৃষক নিখোঁজ
ফাইল ফটো

রাজবাড়ীর পাংশা উপজেলায় নৌকাডুবিতে আবদুল কুদ্দুস মন্ডল নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। এ সময় সাঁতরে তীরে এসেছেন ১০জন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ কৃষক আবদুল কুদ্দুস মন্ডলের বাড়ি পাংশার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে।

হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান বলেন, সকালে পদ্মা নদীর ওপারে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন  আবদুল কুদ্দুসসহ ১১জন কৃষক। কিন্তু টেউয়ের কারণে নৌকাটি নদীতে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে এলেও নিখোঁজ হন আবদুল কুদ্দুস। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!