ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে অপচিকিৎসা করায় দুই প্রতিষ্ঠান সিলগালা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে অপচিকিৎসা করায় দুই প্রতিষ্ঠান সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে হাড় ভাঙার অপচিকিৎসা করা ও সরকারি অনুমোদন না থাকায় ২টি হাড় ভাঙার চিকিৎসালয় নামে প্রতিষ্ঠানকে সিলগালা ও একটি প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো, বিখ্যাত হাড় ভাঙা চিকিৎসালয় ও বিক্রমপুরের বিখ্যাত হাড় ভাঙা চিকিৎসালয়। অভিযান পরিচালনার করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীর।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরাসহ পুলিশ ও আনসারের একাধিক কর্মকর্তা। 

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীর বলেন, অবৈধভাবে হাড় ভাঙা চিকিৎসা দেওয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করা হয়েছে। এ সময় অন্য দুটি প্রতিষ্ঠানকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে সিলগালা করা হয়েছে। রাস্তার পাশে দোকান খুলে চিকিৎসালয় করার পাশাপাশি তারা দোকানের পেছনে বাড়িতে বৃহদাকারে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল আমরা সেটিও বন্ধ করেছি।

এ কাজে জড়িত পরিবারের সদস্যদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া আমরা জেনেছি, গ্রামের ভেতরে আরো দুটি চিকিৎসালয় রয়েছে, যেগুলো সরকারের অনুমোদনবিহীন এবং অবৈধভাবে চিকিৎসা করছে। এগুলোর বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!