[ দেশজুড়ে ]
নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির মামলায় গ্রেফতার ১
ফাইল ছবি
ঝালকাঠির নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির মামলায় সুরেশ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নলছিটি থানায় এ চুরির মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত সুরেশের পিতার নাম ধ্বনিরাম। তবে তার কোনো ঠিকানা পাওয়া যায়নি।
জানা যায়, নলছিটি উপজেলা পরিষদের ব্যবহৃত একটি স্পিডবোট উপজেলার মল্লিকপুর নামক স্থানের খালে ভেতর নোঙর করা ছিল। রোববার দুপুরে সুরেশ বোটটি ছেড়ে দিয়ে নদীর ভেতর নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। এ সময় তারা পুলিশে খবর দিলে তাকে বোটসহ আটক করা হয়।
.png)
নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, সরকারি স্পিডবোট চুরির ঘটনায় উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক অফিসার আনিসুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামি সুরেশকে পরবর্তী কার্যক্রমের জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!