[ দেশজুড়ে ]
এবারে ডেঙ্গুতে ঝরল অন্তঃসত্ত্বা নারীর প্রাণ
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিবি আলমাস (৩৫) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্তঃসত্ত্বা বিবি আলমাস (৩৫) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের খাদেমপাড়া এলাকার জানে আলমের স্ত্রী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. নুরুল হক।
.png)
তিনি জানান, গত শনিবার সকালে ডেঙ্গু আক্রান্ত ওই নারী হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকাকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, সপ্তাহখানেক আগে জ্বরে আক্রান্ত হন গৃহবধূ বিবি আলমাস। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন থাকাকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!