ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৩
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

জয়পুরহাটে মাদক মামলায় আনারুল ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আনারুল ইসলাম সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ এপ্রিল সাড়ে রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় আনারুল পালানোর চেষ্টাকালে আটক করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন সদর থানায় একটি মামলা হলে, এ মামলার শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!