ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে বিদেশি মদ ও ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
ভৈরবে বিদেশি মদ ও ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মো. রোছমত আলীর ছেলে হাবিবুর রহমান (২০), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বদুলিয়া গ্রামের অলি মিয়ার ছেলে জহির মিয়া (২৮) ও সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব সাহেব নগর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে বাদল মিয়া (২৮)।

বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, বুধবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে ভৈরব উপজেলার পৌর শহরে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)।

ভৈরবপুর নাটাল মোড় ফেরিঘাট রোড সংলগ্ন অটো ইলেকট্রনিক ওয়ার্কশপের সামনে ফাঁকা রাস্তায় সোয়া ৫টার দিকে অভিযান চালিয়ে হাবিবুর রহমান, জহির মিয়া ও বাদল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৪৮ বোতল বিদেশি মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করে করে ডিবি পুলিশ। পরে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!