তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান বাড়ির মালিক এহসান হাবিব তুফান। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
বৃহস্পতিবার সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান ও ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামে তুফান কাউন্সিলরের বাড়ি থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এহসান হাবিব তুফান বাড়ি থেকে পালিয়ে যান।
সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।