ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অস্ত্র মামলায় ছাত্রদলের দুই নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ২৭ আগস্ট ২০২৩
অস্ত্র মামলায় ছাত্রদলের দুই নেতা কারাগারে
ফাইল ফটো

রাজধানীর লালবাগ থানায় অস্ত্র আইনের মামলায় দুই দফা রিমান্ড শেষে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ।

শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত এ নির্দেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Advertisement

গত ২০ ও ২৩ আগস্ট তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ২০ আগস্ট লালবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রদলের আরো চার নেতাকে আগেই কারাগারে পাঠানো হয়েছে।

ঐ চার নেতা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

গত ১৯ আগস্ট ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় জিসান ও আরিফ বিল্লাহর কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!